Logo Logo

কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও শিশু বরণ অনুষ্ঠিত


Splash Image

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিলাইছড়ি উপজেলার কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিশুবরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে বিকালে শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ‍্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিসহ সকল শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় বিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি ওয়ার্ড সদস‍্য দয়া রঞ্জন চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ‍্যা, দীঘলছড়ি আবাসিক মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও তত্ত্বাবধায়ক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংশ্লিষ্ট বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ‍্যা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...