Logo Logo

নীলফামারীতে মহান শহীদ দিবসের প্রস্তুতি, শহীদ মিনারে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা


Splash Image

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ব্যাপক প্রস্তুতি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে শহীদ মিনার প্রাঙ্গণে চলছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।


বিজ্ঞাপন


কর্তৃপক্ষ জানায়, একুশের প্রথম প্রহর থেকেই জেলার সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা নিবেদনে আগতদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শহীদ মিনার চত্বর ধোয়া-মোছা, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আলোকসজ্জার কাজ সম্পন্ন করা হচ্ছে।

জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একুশে ফেব্রুয়ারি বাঙালির গৌরব ও আত্মত্যাগের দিন। প্রতিবছর এ দিনে শহীদ মিনারে বিপুল মানুষের সমাগম ঘটে। সে কারণে আগেভাগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ খালি পায়ে হেঁটে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করবে।

শহরের সাধারণ মানুষ বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মমর্যাদা ও ভাষার অধিকারের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলা ভাষা আজ বিশ্ব দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত। তাই প্রতি বছরই তারা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ মিনারে এসে শহীদদের স্মরণ করেন।

সব প্রস্তুতি শেষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি অম্লান শ্রদ্ধা জানাতে নীলফামারীর মানুষ আবারও সমবেত হবেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...