বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীতদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সংস্কৃতি মন্ত্রী আরও জানান, একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠান দুটি ঘিরে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
এবারের বইমেলার একটি বিশেষ দিক হলো, অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রকাশকদের সহায়তার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এরই মধ্যে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা এবং সময় স্বল্পতার অভিযোগ তুলে এবারের বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি তাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...