বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত শিখন রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সিলিমপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এই অভিযান চালায়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরের ওপর হামলা চালায় আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিখনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...