সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ছবি: ভিডিও থেকে নেওয়া।
বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা জানান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই বিদ্রোহে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান, যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে পরিচিত।
বিগত ২০২৪ সাল থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও এই দিনে রাষ্ট্রীয়ভাবে এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে শহীদদের স্মরণে নানা শোক ও দোয়া কর্মসূচি পালন করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...