Logo Logo

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক


Splash Image

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ মোট ১৮ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। সন্দেহজনক গতিবিধি এবং বৈধ নথিপত্র না থাকার অভিযোগে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


আটককৃতদের মধ্যে শিশু বাদে বাকিরা দীর্ঘ দিন ধরে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে স্থানীয় পুলিশের মনে সন্দেহের উদ্রেক হয়। এরপর পুলিশ তাদের নাগরিকত্ব বিষয়ক বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা প্রদর্শনে ব্যর্থ হন, যার ফলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

মঙ্গলবার বিকেলের দিকে আটক হওয়া এই ১৮ জনকে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তাদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হবে বা তাদের পরবর্তী গন্তব্য কী, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

হাওড়া স্টেশনে আনার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে আটকদের শেষ পর্যন্ত বাংলাদেশে পুশব্যাক করা হবে নাকি অন্য কোনো আইনি প্রক্রিয়ায় রাখা হবে, তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...