ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।
বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মেলা প্রাঙ্গণে লেখক, পাঠক ও প্রকাশকদের নির্বিঘ্নে বিচরণ নিশ্চিত করতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, এখন পর্যন্ত মেলা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব জাস্টিসের আশঙ্কা দেখছে না ডিএমপি। তবুও আগাম প্রস্তুতি হিসেবে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, বইমেলা বাঙালির প্রাণের উৎসব। এখানে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো উস্কানি বা গুজব যেন মেলায় অস্থিরতা তৈরি করতে না পারে, সে জন্য সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসন সব সময় পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, মেলার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শনার্থীদের তল্লাশি এবং মেলা প্রাঙ্গণে জরুরি সহায়তার জন্য পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...