বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড় ১২টার দিকে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। এই জামিন প্রদানের পর বিএনপি পন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা জামিন বাতিল ও সংশ্লিষ্ট বিচারকের অপসারণের দাবিতে ২৪ ফেব্রুয়ারি মহানগর আদালত বর্জনের ঘোষণা দেন।
এদিকে, তালুকদার মো. ইউনুসের জামিনের দিন আদালত কক্ষের ভেতরে হট্টগোল, বিচারিক কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং বিচারপ্রার্থীদের চেয়ার-টেবিল ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে।
বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, আজ আদালতের কার্যক্রম শুরু হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বরে প্রবেশ করেন। এরপর আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুরের অভিযোগে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে নিয়ে যান।
সভাপতিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আদালত পাড়ায় চরম উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে সাধারণ আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। বর্তমানে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...