Logo Logo

ভবিষ্যতে ডাক্তার হতে চাই সারা


Splash Image

যশোরের শার্শা উপজেলার মেধাবী শিক্ষার্থী সারা মোস্তফা এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেড-এ বৃত্তি লাভ করেছে। সে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে।


বিজ্ঞাপন


এর আগে, ২০২২ সালে সারা মোস্তফা শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তার এই ধারাবাহিক সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

সারা মোস্তফার পিতা মোস্তফা কামাল ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের একজন ঔষধ ফার্মেসী ব্যবসায়ী এবং মাতা নাজমিন আক্তার শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মেয়ের এমন কৃতিত্বে পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন।

মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। সারা মোস্তফা তার লক্ষ্য পূরণে সকলের দোয়া কামনা করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...