বিজ্ঞাপন
শহর থেকে প্রায় ৫০–৫৫ কিলোমিটার দূরে মনোরম পরিবেশে আয়োজিত এই মিলনমেলায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা উপস্থিত হন। কেউ কেউ ৫০ থেকে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েও এই আয়োজনে শামিল হয়েছেন, যা সংগঠনটির প্রতি সদস্যদের ভালোবাসা ও একতার বহিঃপ্রকাশ ঘটায়।
অনুষ্ঠানটি সফল করতে নিরলস পরিশ্রম করেছেন সংগঠনের সদস্য মাহফুজ আহমেদ ও জাহিদ হাসান। সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো আয়োজনের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেন নাজমুল আহমেদ, রাজু গাজী, সাদি-উ-জামান ও জাহিদ হোসেনসহ আরও অনেকে।
সাতক্ষীরা জেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার এই অনুষ্ঠানে যোগ দেন শ্যামনগর থেকে জি.এম মামুন, এম.এম সাঈদ, জুলকার নাঈম, আসাদ বড় শাওন, তানভির, কে.আর জয়, আবু হাসান, এম.এম রুমন, আর.এস সুমন, নাজমুল আহম্মেদ, কালিগঞ্জ থেকে এস.কে নাঈম, আরাফাত ও মেহেদীসহ, দেবহাটা থেকে খালিদ হাসান, আরিফ বিল্লাহ, নেওয়াজ শরিফ ও সোহেল রানাসহ সাতক্ষীরা সদর থেকে মাহফুজ আহমেদ, শেখ হাসান, জাহিদ হাসান, সাদি-উ-জামান, ইউনুস আলী, সজীব, রিপন ইসলাম রাজ, জয়সেন, সৌমিক, আবু রায়হান, মাসুদ আকরাম, কলারোয়া থেকে হাবিব খান, ই.এস ইমন ও আসিফ খান,চুকনগর ও ডুমুরিয়া, পাইকগাছা থেকে রাজু, সুদীপ্ত গাইন ও মুন্না জি.এম শান্তনু প্রমূখ।
ইফতার পরবর্তী আলোচনায় বক্তারা বলেন, এ ধরণের আয়োজন শুধুমাত্র ইফতারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জেলার সকল ফটোগ্রাফারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করতে এবং পেশাদারিত্বের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোনাজাতের মাধ্যমে দেশ ও দশের মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...