Logo Logo

রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক


Splash Image

কক্সবাজারের রামুতে বিজিবির অভিযানে একটি মাহেন্দ্র গাড়ির ইঞ্জিন কভারের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় প্রায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।

এ সময় একটি সন্দেহজনক মাহেন্দ্র গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক মো. ফরহাদ উদ্দিন (৩২) প্রথমে জিজ্ঞাসাবাদে কোনো ধরনের মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ইঞ্জিন কভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ফরহাদ উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...