Logo Logo

রাজধানীর উত্তরা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াবা কামরুল গ্রেফতার


Splash Image

রাজধানীর উত্তরা থেকে দুই মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল মাতুব্বর ওরফে ইয়াবা কামরুলকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


বিজ্ঞাপন


শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে র‍্যাব-১০ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে ডিএমপির উত্তরা পূর্ব থানাধীন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জসিমউদ্দীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুল মাতুব্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর আড়িয়াল খাঁ গ্রামের মৃত ইসডু মাতুব্বরের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল র‍্যাব-১-এর সহযোগিতায় উত্তরার ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার জিআর ১৭৭/১৬ মামলার সাজাপ্রাপ্ত আসামি কামরুলকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল।

এছাড়া তিনি সদরপুর থানার অপর একটি জিআর ৯০/২২ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় তার ১ বছরের সশ্রম কারাদণ্ড কার্যকর রয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল স্বীকার করেছেন যে, তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...