Logo Logo

ফরিদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


Splash Image

ফরিদপুরে মাদকবিরোধী এক সফল অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


বুধবার (১১ মার্চ) সকালে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের মুন্সিবাজার এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মৃত ইমদাদুল মৃধার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. ছাকেন মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (২৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল সদর উপজেলার কোতোয়ালি থানাধীন মুন্সিবাজার এলাকায় অবস্থান গ্রহণ করে। সন্দেহভাজন দুই ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মো. শহিদুল ইসলামের কাছ থেকে ৩ হাজার পিস এবং আল আমিন মৃধার কাছ থেকে ১ হাজার পিস—অর্থাৎ মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

অধিদপ্তর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এই ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের চিরুনি অভিযান আরও জোরদার করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...