বিজ্ঞাপন
রবিবার (১৫ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকালে রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে গুরুতর আহত করে।
হামলায় গুরুতর আহত আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখের মৃত্যু হয়। এই ঘটনায় পরবর্তীতে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি সিদ্দিককে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত সিদ্দিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...