Logo Logo

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


Splash Image

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


দিনাজপুর সফর শেষে গতকাল সোমবার (১৬ মার্চ) রাতে বিমানযোগে ঢাকায় ফেরার পথে তিনি আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন।

দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলোতে জনসেবার মান বৃদ্ধি ও ডিজিটাল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে বিমানবন্দরগুলোতে পর্যায়ক্রমে আধুনিক এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে। সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাই সেবা চালুর মাধ্যমে উত্তরবঙ্গের যাত্রীরা এখন থেকে ইন্টারনেট ব্যবহারের বিশেষ সুবিধা পাবেন।

উল্লেখ্য, সরকারের এই বিশেষ প্রকল্পের আওতায় ইতোমধ্যে পর্যটন নগরী কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে ওয়াই-ফাই জোন তৈরি করা হয়েছে। এছাড়া যাতায়াত ব্যবস্থাকে আধুনিক করতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনেও এই ফ্রি ওয়াই-ফাই সেবা সফলভাবে চালু করা হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোকেও এই সেবার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...