বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”
তিনি আরও বলেন, পবিত্র রমজানের মহান শিক্ষাকে ধারণ করে সমাজে ন্যায়, সত্য ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ভবিষ্যতে সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার এবং এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এমন সুন্দর আয়োজনের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ইফতারের ঠিক আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...