Logo Logo

সরাইলে ৪০ দিন জামাতে নামাজ পড়ে নতুন সাইকেল পেল ১৩ কিশোর


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু-কিশোরদের মসজিদমুখী করা এবং নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের কর্মসূচিতে সফলভাবে অংশ নেওয়ায় ২৬ জন শিশু-কিশোর ও যুবককে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে নতুন সাইকেল উপহার দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৭ নভেম্বর) সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া বাগবাড়ি জামে মসজিদে এসব পুরস্কার বিতরণ করা হয়। কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ৫০তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মাহফিলের প্রতিষ্ঠাতা পূর্ব কুট্টাপাড়া বাগবাড়ির বড় হুজুর মরহুম মাওলানা মোহাম্মদ আলীর (রহ.) পরিবারের পক্ষ থেকে এসব উপহারের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, শৈশব থেকেই শিশু-কিশোরদের মসজিদের সঙ্গে যুক্ত করা, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের অভ্যাস তৈরি করা এবং ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তাঁদের আশা, পুরস্কার প্রাপ্তির আনন্দ শিশু-কিশোরদের নিয়মিত নামাজ আদায়ে আরও অনুপ্রাণিত করবে। পাশাপাশি ভবিষ্যতে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সুন্দর চরিত্র গঠনে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, ধর্মীয় ব্যক্তিত্ব, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...