বিজ্ঞাপন
এই অভাবনীয় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ পরিলক্ষিত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল রায় জানান, দীর্ঘ প্রতীক্ষা, নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের মেধা ও শ্রমের ফলেই এই আকাশচুম্বী ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের পরিচালকের নিবিড় তদারকি এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কৃতকার্য শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়ায় জানায়, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত অধ্যবসায়ের ফলেই তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এই আনন্দ শুধু তাদের একার নয়, বরং সকল সহপাঠী ও প্রতিষ্ঠানের বলে তারা উল্লেখ করে। ভবিষ্যতে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হওয়ার জন্য তারা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে।
নীলফামারী ক্যাডেট একাডেমির পরিচালক জুবাইয়ের হোসেন সুজন ফলাফলের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান এবং বাসায় পড়াশোনার কঠোর তদারকি নিশ্চিত করা হয়েছিল। আগামীতেও প্রতিষ্ঠানের এই সুনাম ও সাফল্যের ধারা অটুট রাখতে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...