বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিস্তা নদীতে অবৈধভাবে শক্তিশালী বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। এতে নদী তীরের পরিবেশ ও জনবসতি ঝুঁকির মুখে পড়ায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করতে যান টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অভিযানে তাঁর সঙ্গে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং কয়েকজন সংবাদকর্মীও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পাথর উত্তোলনকারী চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে ইউপি চেয়ারম্যান এবং এক গ্রাম পুলিশ সদস্য গুরুতর আহত হন। হামলাকারীরা পুলিশ ও সাংবাদিকদের ওপরও চড়াও হয়, ফলে সব মিলিয়ে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত চেয়ারম্যান ও গ্রাম পুলিশ সদস্যকে প্রথমে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।
এ ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলনকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...