Logo Logo

নীলফামারীতে খোলাবাজারে পেট্রোল বিক্রি, লিটার ২০০-২৫০ টাকা


Splash Image

নীলফামারীর বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পাম্পগুলোতে তেলের তীব্র সংকট দেখা দিলেও উপজেলার বিভিন্ন মোড়ে ও খোলাবাজারে ২০০ থেকে ২৫০ টাকা, এমনকি কোথাও কোথাও ৩০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি হতে দেখা গেছে। এই কৃত্রিম সংকটের পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে বলে জোরালো অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


সরেজমিনে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, পেট্রোল না পেয়ে শত শত মোটরসাইকেল ও যানবাহন চালক চরম ভোগান্তির শিকার হয়ে ফিরে যাচ্ছেন। সাধারণ গ্রাহকদের অভিযোগ, পাম্পের একশ্রেণির অসাধু কর্মচারী রাতের আঁধারে ড্রাম ভরে খোলাবাজারের ব্যবসায়ীদের কাছে তেল সরবরাহ করছেন। এছাড়া দিনের বেলাতেও ১০-১২ জনের একটি সিন্ডিকেট চক্র ছোট ছোট পাত্রে পাম্প থেকে তেল সংগ্রহ করে বাইরে চড়া দামে বিক্রি করছে।

অভিযোগের বিষয়ে সদর উপজেলার একাধিক পেট্রোলিয়ামের ম্যানেজার রাতে তেল দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে তারা সিন্ডিকেটের দৌরাত্ম্যের কথা স্বীকার করে জানান, ১০-১২ জনের একটি চক্র দিনের বেলা বোতলে করে তেল নিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বোতলে তেল দেওয়া বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে প্রশাসনিক কর্মকর্তারা মাঠে কাজ শুরু করেছেন। জনভোগান্তি নিরসনে এই সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...