বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত ভাড়া ৫০০ টাকা হলেও প্রতি যাত্রীর কাছ থেকে ৭০০ টাকা করে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় গোল্ডেন লাইনের কাউন্টার কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গোল্ডেন লাইন কাউন্টারে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে ঈদের আগে-পরে ভাড়া বেশি নেওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। অনেক সময় যাত্রীরা প্রতিবাদ করলেও প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে টিকিট কিনতে হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন,
“গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”
এ অভিযানের পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...