বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল খান উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিরঙ্গল গ্রামের মৃত হাতেম খানের পুত্র।
বাকেরগঞ্জ থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বিরঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক থাকা সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাইফুল খান একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং ২টিতে আদালত কর্তৃক সাজা প্রদানের আদেশ রয়েছে। আইনি ঝামেলা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক জীবন যাপন করছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...