বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বীজন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। সেই রাতে ঢাকাসহ সারা দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, ধ্বংস করা হয় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র। বাঙালি জাতির ইতিহাসে এ দিনটি এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা অর্জনের পেছনে অসংখ্য শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। গণহত্যার প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমের শিক্ষা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, কবি জয়দুল হোসেন, সাবেক সহ-সভাপতি মুঞ্জুরুল ইসলাম, সাদেকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আব্দুর নুর, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজ, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নুর পরশ, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি প্রকাশ দাশ, এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম অভি, এনটিভির স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন বিপু, সাংবাদিক চয়ন বিশ্বাস, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ খোকন মিয়া এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...