Logo Logo

রামুতে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার


Splash Image

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবাসহ মাবিয়া বেগম ওরফে আমেনা (৬৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

রামু থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌলভীপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে মৃত আক্তার কামালের বসত ঘর তল্লাশি করা হয়। তল্লাশিকালে শোবার ঘরের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাবিয়া বেগম ওই এলাকার মৃত আক্তার কামালের স্ত্রী। ইয়াবাগুলো উদ্ধারের পর বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের পরিমাণ ১ লক্ষ ৪ হাজার পিস। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকের এই বিশাল চালানের উৎস এবং এর সাথে আর কে কে জড়িত রয়েছে, তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...