বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, শফিকুল ইসলামের বসতঘরে মশা নিবারণের কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের ঘরগুলোকে গ্রাস করে।
এই অগ্নিকাণ্ডে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর রহমান, মোকছেদুল ইসলাম, শফিকুল মিয়া ও লিপি আক্তারের পরিবার তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার ফাইটারদের প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় মালামালসহ মূল্যবান সম্পদ পুড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...