বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলনের যৌথ উদ্যোগে এই আনন্দঘন কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা শিশুদের নিয়ে কেক কেটে এই বিশেষ দিনটির উদ্বোধন করেন।
সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার মিল্টন সিংহ এবং দেবহাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ অনেকে। কেক কাটার পর পুরো মাঠজুড়ে শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের প্রথম দিনে ২৫০ জন শিশুর জন্মদিন পালন করা হয়েছে। পর্যায়ক্রমে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে আগামী পাঁচ দিন ধরে মোট ছয় হাজার শিশুর জন্মদিন পালন এবং তাদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হবে। শিশুদের মুখে হাসি ফোটাতেই এই বৃহৎ পরিসরের আয়োজন করা হয়েছে।
সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন জানান, মূলত গ্রামীণ জনপদে অনেক পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সন্তানদের জন্মদিন পালন করা সম্ভব হয় না। সেইসব সুবিধাবঞ্চিত প্রায় ছয় হাজার শিশুর মনে আনন্দ দিতে এবং তাদের বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে। সাতক্ষীরার দেবহাটায় এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
প্রতিবেদক-
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...