বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন— দৌলতপুর গ্রামের মোশারফের ছেলে আমিনুল ইসলাম (৩০) এবং কোচের চর গ্রামের মো. ওমর ফারুকের ছেলে ফাহিম (১৯)। তারা উভয়েই দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শাহিনুর ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স জানতে পারেন যে, কোচের চর গ্রামের একটি ব্রিক ফিল্ড সংলগ্ন বস্তির কক্ষে মাদক কেনাবেচা চলছে। এই খবরের ভিত্তিতে রাত ৯টা ৪০ মিনিটে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের তল্লাশি চালিয়ে আমিনুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং ফাহিমের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করার পর তাদের থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে আসামিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। তিনি সমাজ থেকে মাদক নির্মূল করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...