বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) দুপুরে নীলফামারী সড়ক বিভাগের উদ্যোগে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এই সবুজায়ন কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া এবং উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের ন্যায় নীলফামারীতেও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে জেলার পতিত জমি, নদী-নালা, খাল-বিল এবং সড়কের দুই ধারে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এই কর্মসূচির আওতায় আগামী এক বছরে জেলার আঞ্চলিক ও মহাসড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট তিন হাজার গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হলো।
পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং রোপিত চারাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে নীলফামারী জেলাকে একটি সবুজ ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...