বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) উপজেলার চিতশী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত বিলকিস বেগম কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামের কেরামত শেখের স্ত্রী।
গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চিতশী এলাকা থেকে বিলকিস বেগমকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃত বিলকিস বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা আগামীতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...