Logo Logo

মনোহরদীতে খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: মোবাইল কোর্টে জরিমান


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) মনোহরদী পৌরসভা ও লেবুতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৩টি পৃথক মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া আনোয়ার ফিলিং স্টেশনে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান। অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ডিজেল বিক্রয় নিশ্চিত করা হয় বলে জানায় প্রশাসন।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি এবং অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...