বিজ্ঞাপন
বুধবার (০১ এপ্রিল) বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জরুরি নির্দেশনায় যা বলা হয়েছে সমিতির নির্বাহী সদস্য শেখ আমানত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি তেলের চলমান সংকটকালেও খুলনা বিভাগের ফিলিং স্টেশনগুলো সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ভোক্তাদের সেবা দিয়ে যাচ্ছে। তবে জরুরি সেবা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ আলাদা লাইন ও অগ্রাধিকার পাম্পে তেল মজুদ থাকা সাপেক্ষে উল্লিখিত তিন পেশার ব্যক্তিদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করতে হবে অথবা লাইনে অগ্রাধিকার দিতে হবে। পরিচয়পত্র বাধ্যতামূলক সুবিধা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
বিজ্ঞপ্তি প্রদর্শন ফিলিং স্টেশনের মালিকদের এই নির্দেশনাটি পাম্পের জনসমক্ষে বা দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিভাগীয় এই নির্দেশনায় আরও বলা হয়, প্রতিকূল পরিবেশেও সেবা বজায় রাখায় সকল ফিলিং স্টেশন মালিক ও কর্মচারীদের প্রতি সমিতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। একইসাথে জনস্বার্থে গৃহীত এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
খুলনা বিভাগীয় এই সিদ্ধান্তের ফলে জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
কার্যকর এলাকা: খুলনা বিভাগের সকল ফিলিং স্টেশন।
সুবিধাভোগী: চিকিৎসক, পুলিশ প্রশাসন ও সাংবাদিক।
প্রধান শর্ত: বৈধ পরিচয়পত্র ( আইডি কার্ড) প্রদর্শন।
লক্ষ্য: জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখা।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...