Logo Logo

মনোহরদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মনোহরদী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইল গ্রামের একটি বসতঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। পরে ভোর আনুমানিক পৌনে ৫ টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় চেঙ্গাইল গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ মাসুদ মিয়া (৪৩) এবং মৃত সাত্তার এর ছেলে রায়হান (২৮)কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় মাসুদ মিয়ার কাছ থেকে ১০ পিস এবং রায়হানের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং যুবসমাজকে বিপথে পরিচালিত করছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...