Logo Logo

নোয়াখালীতে ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি


Splash Image

নোয়াখালীর মাইজদীতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ যৌথ অভিযানে ৩৯৮০ পিস ইয়াবাসহ এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মাইজদী নতুন হাউজিং সংলগ্ন বালুর মাঠের হাসপাতাল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন জহির (৫৫)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপাল ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং র‍্যাব-১১ (সিপিসি-৩) সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দলটি আগে থেকেই ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। জসিম উদ্দিন সন্দেহজনকভাবে নির্দিষ্ট স্থানে পৌঁছালে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্রায় চার হাজার পিস ইয়াবা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম স্বীকার করেছেন যে, তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক হলেও দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত। তিনি মূলত কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। প্রতিটি চালানের বিনিময়ে তিনি ৪০ হাজার টাকা করে পেতেন বলে জানা গেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...