বিজ্ঞাপন
এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, একজন আদর্শবান শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা অত্যন্ত লজ্জাজনক ও নজিরবিহীন। এই হামলার মাধ্যমে কেবল একজন ব্যক্তিকে নয়, বরং গোটা শিক্ষক সমাজ ও দেশের শিক্ষা ব্যবস্থাকেই চরমভাবে অপমান করা হয়েছে।
প্রতিবাদ সভা থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—অধ্যক্ষের ওপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করা, হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তারা দুঃখ প্রকাশ করে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দ্রুততম সময়ের মধ্যে যদি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা না হয়, তবে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা রাজপথে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। সভার শেষ পর্যায়ে উপস্থিত সকলে আহত অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান-এর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
উক্ত প্রতিবাদ সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। ঘটনার পর থেকে ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...