Logo Logo

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ : স্বাস্থ্য অধিদপ্তর


Splash Image

সারাদেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের শরীরে। আর মৃত ৫ শিশুর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত এই দুই শিশু ঢাকা বিভাগের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে মোট ৫ হাজার ৯৪০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ১ হাজার ৯৯ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এই সময়ের ব্যবধানে হাম সন্দেহে মোট ১১৮ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন শিশু।

অঞ্চলভিত্তিক আক্রান্তের হিসেবে বর্তমানে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩ হাজার ৬৫২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৬১১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা জরুরি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ নজরদারি ও আক্রান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...