বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় চকবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, অলিগলি এবং আবাসিক এলাকায় এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব’ (সিবিডিসি)-এর উদ্যোগে এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক প্রতিষ্ঠান ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় এই বৃহৎ সচেতনতামূলক ক্যাম্পেইন ও মশক নিধন স্প্রে কার্যক্রমের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ। এছাড়া সংহতি প্রকাশ করে ও মাঠপর্যায়ে কার্যক্রমে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত শুভাকাঙ্ক্ষী সাফায়েত কবির, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোহাম্মদ ইকবাল হোসাইন, মোহাম্মদ সাগর এবং মিরাজ চৌধুরী। কর্মসূচিটি সফল করতে সিবিডিসি-এর একঝাঁক প্রাণবন্ত তরুণ স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিকেল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল চকবাজারের কাঁচাবাজার এলাকা, বিভিন্ন ডাস্টবিন, জমে থাকা পানির উৎস এবং এডিস মশার সম্ভাব্য প্রজননক্ষেত্রগুলোতে জীবাণুনাশক ও মশক নিধন স্প্রে ছিটান। একই সাথে, ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় ও বর্জনীয় সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে ডেঙ্গুর যে ভয়াবহতা, তাতে তরুণদের এমন মাঠপর্যায়ের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং এটি অন্যান্য সংগঠনের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।
কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, "সচেতনতাই হোক ডেঙ্গু প্রতিরোধের প্রথম পদক্ষেপ। সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি একটি ডেঙ্গুমুক্ত ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার পাশাপাশি এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।"
ভবিষ্যতেও জনস্বার্থে সিবিডিসি এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এমন জনকল্যাণমূলক ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...