Logo Logo

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ


Splash Image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মসজিদের টাকা চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি মিজানুর রহমান।


বিজ্ঞাপন


একই সঙ্গে সভায় উপস্থিত সদস্যরা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জয়া দত্ত, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফ, চাটখিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় চাটখিল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া মাদকদ্রব্যের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বোপরি, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...