Logo Logo

সরাইলে ব্যবসায়িক বিরোধে ন্যায়বিচার চান আবু হানিফ


Splash Image

মোঃ খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়া, ৯ নভেম্বর ২০২৬।। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, যৌথ বিনিয়োগ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধে জড়িয়েছেন দুই ব্যবসায়ী।


বিজ্ঞাপন


পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তিন কোটি টাকার চেক দেওয়া হলেও ব্যাংক হিসাব ব্লক থাকায় সেই চেক নগদায়ন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু হানিফ আহমেদ নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় নিজের বিনিয়োগ ও পাওনা অর্থ ফেরত পেতে সমঝোতার পাশাপাশি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার(৯ নভেম্বর) বিকালে সরাইল উপজেলা সমাজ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে জাহাঙ্গীরের প্রতারণা, অর্থ ও চক জ্বালিয়াতিসহ অন্যায়ের চিত্র তথ্য তথ্য তুলে ধরেন।

সাংবাদিকদের কাছে দেওয়া লিখিত বক্তব্যে অভিযোগকারী আবু হানিফ আহমেদ জানান, ২০১৭ সাল থেকে কাতারে অবস্থানকালে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তাঁরা যৌথভাবে বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগে যুক্ত হন। ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতায় কাতার ও বাংলাদেশে বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করেন তিনি।

লিখিত বক্তব্য অনুযায়ী, ২০১৮ সালে কাতারে ব্যবসা সম্প্রসারণ এবং পরবর্তী সময়ে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে দুজনের অংশীদারত্ব তৈরি হয়। এ ছাড়া সরাইলসহ বিভিন্ন এলাকায় জমি, বাড়ি ও অন্যান্য সম্পদে বিনিয়োগের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এসব ব্যবসা ও বিনিয়োগের বিপরীতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জাহাঙ্গীর নামে এক প্রবাসী ব্যবসায়ী অংশীদারের নিকট তাঁর পাওনা রয়েছে।

অভিযোগকারী আবু হানিফ আহমেদ জানান, ২০২৬ সালের আগস্ট মাসে জাহাঙ্গীরকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন তিনি। তবে এ সময় তাঁকে কাতার সরকার বিভিন্ন মামলায় আটক করা হয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। একই বছরের ১৩ আগস্ট তিনিও জাহাঙ্গীরের সাথে বাংলাদেশে ফিরে আসেন। এরপর ব্যবসায়িক হিসাব-নিকাশ ও পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও জটিল হয়ে ওঠে।

লিখিত বক্তব্যে আবঙ হানিফ আরও বলেন, পাওনা অর্থ ও ব্যবসায়িক হিসাব নিষ্পত্তির জন্য একাধিকবার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। একপর্যায়ে জাহাঙ্গীর তাঁর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২৬ অক্টোবর ২০২৬ তারিখে তিন কোটি টাকার একটি চেক দেন। পরদিন ২৭ অক্টোবর চেকটি সিটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট হিসাব ব্লক থাকায় চেকটি নগদায়ন করা সম্ভব হয়নি বলে দাবি করেন ব্যাংক করতৃপক্ষ ফোন করে তাকে জানায়।

তিনি আরও জানান, দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছেন। এ জন্য সরাইলের স্থানীয় কয়েকজন ব্যক্তির মধ্যস্থতায় বৈঠকের উদ্যোগও নেওয়া হয়। কিন্তু নির্ধারিত আলোচনা ও সমঝোতার উদ্যোগ শেষ পর্যন্ত কার্যকর হয়নি বলে তাঁর অভিযোগ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারও সম্পদ অন্যায়ভাবে দাবি করা তাঁর উদ্দেশ্য নয়। নিজের বিনিয়োগ, অংশীদারত্ব ও প্রকৃত পাওনা হিসাব অনুযায়ী বুঝে পেতে চান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চান। অন্যথায় দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার আশ্রয় নেওয়ার কথাও জানান।

এদিকে, লিখিত বক্তব্যে অভিযোগকারী সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে একতরফা সংবাদ প্রকাশ না করে উভয় পক্ষের বক্তব্য, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশ করা হোক।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দুপুরের এই সাবেক ভাইস চেয়ারম্যান আবু হানিফের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন। এর প্রতিবাদে হানিফ পাল্টা সাংবাদিক সম্মেলন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...