Logo Logo

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু


Splash Image

সারা দেশে হঠাৎ হামের প্রকোপ শুরু হওয়ার পর রোববার থেকে জরুরি হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে মৃত ১১ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ১০ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ জন শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ১ হাজার ৩৯৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৬ হাজার ৮৮৩ জন শিশুর মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে।

বিভাগীয় বিশ্লেষণে দেখা গেছে, হামের প্রকোপ ও মৃত্যুহারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগের অবস্থান। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগেই ১৮৬ জন শিশুর হাম নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এই বিভাগে আরও ৪৯৯ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সাথে আক্রান্ত শিশুদের সংস্পর্শ থেকে অন্য শিশুদের দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...