Logo Logo

গোপালগঞ্জে এমপি ডা. কে এম বাবরকে সদর উপজেলা পরিষদের সংবর্ধনা


Splash Image

গোপালগঞ্জ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা দিয়েছেন সদর উপজেলা পরিষদ ও উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। সংবর্ধনা প্রদানকালে উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। সংসদ সদস্য জনপ্রতিনিধিদের প্রতিটি বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং এলাকার দীর্ঘমেয়াদী সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা এবং সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না। এছাড়াও জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে চেয়ারম্যানদের উত্থাপিত সকল যৌক্তিক দাবি পূরণে আমি শতভাগ সচেষ্ট থাকব। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনারা যে মহান দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি এবং আমার দল আপনাদের কাছে ঋণী।

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. বাবর আরও বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকটের অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে কৃষি উন্নয়ন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং কৃষকরা যাতে সঠিক সময়ে ও নির্ধারিত মূল্যে জ্বালানি তেল পায়, সেদিকে কঠোর নজরদারি রাখতে তিনি চেয়ারম্যানদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...