Logo Logo

গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী


Splash Image

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৫ জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালসহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগী ভর্তি হন। বর্তমানে জেলায় সরকারি হাসপাতালগুলোতে মোট ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ১৫ জন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, জেলায় এখন পর্যন্ত ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তারা চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, জেলার বর্তমান হাম পরিস্থিতি উদ্বেগজনক নয়। তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৯৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, জেলায় নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। আগামী ২০ এপ্রিল থেকে জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা জানান, জেলার সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যা, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ২০ শয্যা এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি করে শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...