ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, এই মামলার এক নম্বর আসামি মঈন উদ্দিন মঈনসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত অন্য ছয়জনের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে একই মামলায় মঈনের আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
উল্লেখ্য, স্বনামধন্য চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...