বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনটি গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে সারাদেশে মোট ১২ হাজার ৩৯৮টি শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৭৩ জন শিশুর শরীরে রোগটি সরাসরি শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৭৬টি শিশু।
বিভাগ ভিত্তিক তথ্যে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। গত এক মাসে এ বিভাগে হাম ও উপসর্গে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৬৭ জনের এবং আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৫৬ জন। বিপরীতে রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম (৬৪৪ জন) এবং গত এক মাসে সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সন্দেহভাজন শিশুদের আইসোলেশনে রাখা জরুরি। একই সাথে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...