বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র খতমে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল শেষে আয়োজন করা হয় সংক্ষিপ্ত স্মৃতিচারণ ও দিকনির্দেশনামূলক আলোচনা পর্ব। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং জীবনের পরবর্তী ধাপগুলোতে সততা, অধ্যবসায় ও নৈতিকতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের প্রিয় শিক্ষকদের সাথে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক উপহার বিনিময় করা হয়, যা বিদায়ের মুহূর্তকে আরও হৃদয়স্পর্শী করে তোলে। বিদায়ী বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন, ফলে পুরো আয়োজনজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক খলিলুর রহমান রাজীব, মোঃ যায়েদ আব্দুল্লাহ এবং ফাহিমা আক্তার পপি সহ অত্র কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। শিক্ষকরা শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানান।
উল্লেখ্য, মাইন্ড একসেপ্ট একাডেমি-তে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের পাঠদান করা হয় এবং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...