Logo Logo

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা পৌনে ২ লাখ শিশু


Splash Image

সাতক্ষীরায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির শুভ সূচনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা। এছাড়াও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলায় মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে এবং টিকাদান প্রক্রিয়া সহজতর করতে জেলাজুড়ে মোট ২ হাজার ৪১৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত ছোঁয়াচে ও ঝুঁকিপূর্ণ রোগ হলেও সঠিক সময়ে টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে নির্ধারিত বয়সের কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা এ সময় সকল সচেতন অভিভাবকদের নিজ নিজ শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...