বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে হামের প্রকোপে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতির নাজুক অবস্থাকেই নির্দেশ করছে।
পরিসংখ্যানে আরও দেখা যায়, গত এক মাসে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৫ জনে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ২৫ হাজার ৯৩৫ জন। আক্রান্ত ও মৃতের এই ঊর্ধ্বমুখী হার নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই দ্রুত বিস্তার রোধে দ্রুত চিকিৎসার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা জরুরি। আক্রান্ত শিশুদের অন্যদের থেকে আলাদা রাখা এবং দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...