বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব উদ্বেগজনক তথ্য জানা গেছে। মূলত গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ জন শিশু। এছাড়া হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে আরও ৩০ হাজার ৬০৭ জন শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ জন শিশু।
পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, কারণ গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে অথবা তাদের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...