বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, লিগ্যাল এইড মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে জজ কোর্ট চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম এক অনন্য ভূমিকা পালন করছে। অর্থের অভাবে কেউ যেন আইনি সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার এই কার্যক্রম পরিচালনা করছে। তৃণমূল পর্যায়ে এই সেবার বার্তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ।
দিবসটি উপলক্ষে আদালত চত্বরে লিগ্যাল এইড মেলার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। এছাড়া বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিচারকবৃন্দ, আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা, রোটারি ক্লাব ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...