বিজ্ঞাপন
আটককৃত ব্যক্তির নাম মোঃ সজীব বেপারী (২৩)। তিনি ঢাকা জেলার ধামরাই থানার নান্নার এলাকার মোঃ আব্দুল রশিদের পুত্র।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর নির্দেশনায় এবং সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে চেকপোষ্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। সন্ধ্যা আনুমানিক ৬.২০ ঘটিকায় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে সজীব বেপারীকে জিজ্ঞাসাবাদ করা হলে শুরুতে তিনি মাদক বহনের কথা অস্বীকার করেন।
পরবর্তীতে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে তার সাথে থাকা ব্যাগের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, আটককৃত সজীব বেপারী কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...