বিজ্ঞাপন
গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রম এখনো চলমান রয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন। পাশাপাশি বাজারসহ জনবহুল এলাকায় মাইকিং ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব রেড ক্রিসেন্টের সাবেক বিভাগীয় প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান) মো. সালমান, সদস্য সাকিল আহমেদ, আয়েশা সিদ্দিকা, ফারিয়া, আল আমিনসহ অন্যান্যরা।
যুব রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, টিকাদান কার্যক্রমের শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তাদের টিম। তারা প্রতিটি বাড়িতে গিয়ে সচেতনতা সৃষ্টি, হ্যান্ডবিল বিতরণ এবং টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্টদের সহযোগিতা করে আসছেন।
তারা আরও বলেন, হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষার জন্য টিকাদানই সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই অভিভাবকদের উচিত নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকা নিশ্চিত করা।
পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম খোকন বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ টিকাদান কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার প্রতিটি পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...